ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নবম জাতীয় পে-স্কেল: সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার, জেনেনিন
ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে পে-কমিশনের বৃহস্পতিবার অনুষ্ঠিত পূর্ণ বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি ওঠার পরও আগের মতো ২০টি গ্রেডই বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্রের খবর, বেতন কাঠামোর অন্যান্য বিষয় যেমন পেনশন, চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ভাতা প্রভৃতি আলোচনায় থাকলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে এই বেতন সীমা।
কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, “গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বাড়ানোর সুপারিশ করা হবে। কিন্তু সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন চূড়ান্ত না হওয়ায় বাকি বিষয়গুলো আটকে আছে।”
শোনা যাচ্ছে, সর্বনিম্ন বেতন নির্ধারণে অনুপাত ১:৮ রাখা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার পরই জানানো হবে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন সর্বনিম্ন বেতনের বিষয়ে সবুজ সংকেত নেওয়ার জন্য।
এই অবস্থায় সরকারি চাকরিজীবীরা এখনো অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন চূড়ান্ত বেতন কাঠামোর ঘোষণা, যা তাদের মাসিক আয় এবং বিভিন্ন ভাতার ওপর সরাসরি প্রভাব ফেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)