ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এলো দারুণ স্বস্তির খবর। অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মচারীদের ভাতা দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষক, কোর্স পরিচালক ও সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফদের সম্মানীও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রশিক্ষক সম্মানী বাড়ল যেভাবে
নতুন সিদ্ধান্ত অনুযায়ী—
তৃতীয় গ্রেড (যুগ্মসচিব) ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা প্রতি ঘণ্টার প্রশিক্ষণ সেশনের জন্য পাবেন ৩,৬০০ টাকা (আগে ছিল ২,৫০০ টাকা)।
চতুর্থ ও পঞ্চম গ্রেড (উপসচিব ও সমপর্যায়ের) কর্মকর্তারা প্রতি ঘণ্টায় পাবেন ৩,০০০ টাকা (আগে ছিল ২,০০০ টাকা)।
অর্থাৎ প্রায় পাঁচ বছর পর প্রশিক্ষক সম্মানীতে সর্বোচ্চ ১,১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেল।
প্রশিক্ষণ ভাতা হলো দ্বিগুণ
প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন—
গ্রেড-৯ ও তদূর্ধ্ব কর্মকর্তারা প্রতিদিন পাবেন ১,২০০ টাকা (আগে ৬০০ টাকা)।
গ্রেড-১০ ও তার নিচের কর্মচারীরা প্রতিদিন পাবেন ১,০০০ টাকা (আগে ৫০০ টাকা)।
অন্যান্য ভাতাও বাড়ছে
কোর্স পরিচালক: প্রতিদিন ২,০০০ টাকা (আগে ১,৫০০)
কোর্স সমন্বয়ক: প্রতিদিন ১,৫০০ টাকা (আগে ১,২০০)
সাপোর্ট স্টাফ: প্রতিদিন ১,০০০ টাকা (আগে ৫০০)
প্রযোজ্যতার শর্ত
এই নতুন হারগুলো প্রযোজ্য হবে—
কেবল নিজ নিজ দপ্তরের অভ্যন্তরীণ প্রশিক্ষণের ক্ষেত্রে
প্রকল্পভিত্তিক প্রশিক্ষণে নয়
সদর দপ্তরের বাইরে মাঠ পর্যায়ের প্রশিক্ষণে নয়
দিনব্যাপী প্রশিক্ষণ না হলে খাবার বাবদ অর্থ দেওয়া যাবে না
নতুন ভাতা ও সম্মানী আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে।
এই সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতোমধ্যেই স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহ বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)