ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জামায়াত–এনসিপি জোটে কে পাচ্ছে কত আসন? আজ চূড়ান্ত তালিকা প্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত আসন বণ্টনের তালিকা আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে প্রকাশ করা হবে। জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করা হবে।
ইতোমধ্যে এনসিপি নিশ্চিত করেছে, তারা ৩০টি আসনে নির্বাচন করবে। দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জনগণের স্বার্থ ও সংস্কারের লক্ষ্যকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সব নেতাকর্মী তা মেনে নিয়েছেন।
জোট-সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সম্ভাব্য আসন বণ্টন হতে পারে এমন—
জামায়াতে ইসলামী: ১৯০টি আসন
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই): ৪০টি আসন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩০টি আসন
বাংলাদেশ খেলাফত মজলিস: ১৫টি আসন
খেলাফত মজলিস: ৭টি আসন
এলডিপি: ৭টি আসন
এবি পার্টি: ৩টি আসন
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি): ২টি আসন
জাগপা: ১টি আসন
জোটের অন্যান্য ৩ দল: মোট ৫টি আসন
আজ দুপুরে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকের পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে। সকাল থেকেই বিভিন্ন শরিক দল তাদের নির্বাহী কমিটির বৈঠক করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)