ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন জামায়াত আমির
চলমান জাতীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের সর্বোচ্চ সংযম ও দায়িত্বশীল আচরণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে জড়িয়ে পড়া কিংবা অপ্রীতিকর আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ নির্দেশনা দেন। পোস্টে তিনি লেখেন, বহু ত্যাগ ও কোরবানির বিনিময়ে সংগঠন ও দেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। এই সময়ে সবাইকে প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতীয় জীবনের এই সংবেদনশীল মুহূর্তে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিরূপ আচরণ করা যাবে না। সকলকে শান্ত ও শালীন থাকতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে উত্তেজনা এড়িয়ে চলতে হবে।
পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, জামায়াতের সকল কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ও শালীনতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)