ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন পে-স্কেল প্রস্তাব: সর্বনিম্ন ও সর্বোচ্চ যত টাকা বেতন
সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল প্রণয়নের আলোচনায় নতুন করে আলোচনায় এসেছে বেতন কাঠামোর বড় ধরনের সংস্কারের প্রস্তাব। বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি পে কমিশনের কাছে একটি যুগোপযোগী ও বৈষম্যহীন বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে, যেখানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ১:৪ অনুপাতে নির্ধারণের কথা বলা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে ঝুঁকি ভাতা।
রোববার (২৬ অক্টোবর) সকালে সচিবালয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনের নেতারা তাদের প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবিত নতুন বেতন কাঠামো (সংক্ষেপে)
সমিতির প্রস্তাব অনুযায়ী—
১ম গ্রেড: ৭৮,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা
২য় গ্রেড: ৬৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা
৬ষ্ঠ ও ৭ম গ্রেড একীভূত করে ৬ষ্ঠ গ্রেড: ৭৫,০০০ টাকা
৮ম ও ৯ম গ্রেড একীভূত করে ৭ম গ্রেড: ৭০,০০০ টাকা
১১, ১২ ও ১৩তম গ্রেড একীভূত করে ৯ম গ্রেড: ৬০,০০০ টাকা
১৪, ১৫ ও ১৬তম গ্রেড একীভূত করে ১০ম গ্রেড: ৫০,০০০ টাকা (প্রস্তাবিত সর্বনিম্ন বেতন)
ঝুঁকি ভাতা ও পদোন্নতির দাবি
সংগঠনের নেতারা বলেন, সরকারি গাড়িচালকদের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও তারা কোনো ঝুঁকি ভাতা পান না। ২০১৫ সালের আগে হালকা লাইসেন্সধারীরা ধাপে ধাপে হেভি লাইসেন্স নিয়ে উচ্চ গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ পেতেন। তবে ৮ম পে-স্কেল কার্যকরের পর সেই সুযোগ বন্ধ হয়ে যায়।
বর্তমানে গাড়িচালক পদ ব্লক পোস্ট হওয়ায় টাইমস্কেল ও সিলেকশন গ্রেড ছাড়া পদোন্নতির সুযোগ নেই। তাই সব ব্লক পদে পুনরায় টাইমস্কেল ও সিলেকশন গ্রেড চালুর দাবি জানানো হয়েছে।
কেন ১:৪ অনুপাত?
প্রস্তাবে বলা হয়,ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের মাথাপিছু আয় এখন বেশি। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৈষম্য কমাতে বর্তমান ২০ গ্রেডের পরিবর্তে ১২ গ্রেডে নামিয়ে এনে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ১:৪ করা প্রয়োজন।
এছাড়া বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা বাস্তব জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার সুপারিশও করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)