ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

চুলের অকালপক্বতায় ভুগছেন,মাত্র ২ ঘরোয়া উপাদানে চুল হবে কালো ও ঝলমলে

২০২৬ জানুয়ারি ১৩ ১৬:৪৩:১৮

চুলের অকালপক্বতায় ভুগছেন,মাত্র ২ ঘরোয়া উপাদানে চুল হবে কালো ও ঝলমলে

অকালপক্বতা বা পাকা চুলের সমস্যায় ভুগছেন অনেকেই। চুল কালো করতে বেশিরভাগ মানুষ কৃত্রিম কলপ বা ডাই ব্যবহার করেন। তবে এসব রাসায়নিক উপাদান চুলের গোড়া দুর্বল করে, চুল পড়া বাড়ায় এবং দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি করে।

এই ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা ভরসা রাখতে বলছেন সম্পূর্ণ প্রাকৃতিক দুটি উপাদানের ওপর। নিয়মিত চা পাতা ও কারি পাতা (অথবা তেজপাতা) সঠিকভাবে ব্যবহার করলে পাকা চুল ধীরে ধীরে কালো, মজবুত ও ঝলমলে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন ও পুষ্টির অভাবে অল্প বয়সেই চুলে পাক ধরছে। এ অবস্থায় ঘরোয়া এই মিশ্রণটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

যেভাবে তৈরি করবেন

প্রথমে কারি পাতা বা তেজপাতা কুচি করে পানিতে দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে। পানি বাদামি ও ঘন হলে ছেঁকে রেখে দিন।অন্য একটি পাত্রে এক চামচ চা পাতা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে গাঢ় রঙের লিকার তৈরি করুন।এরপর দুটি পানি একসঙ্গে মিশিয়ে নিন। ভালো ফলের জন্য চাইলে এতে এক চামচ কফি পাউডার যোগ করা যেতে পারে।

ব্যবহারবিধি

মিশ্রণটি তৈরি করে আধা ঘণ্টা রেখে দিন। এরপর চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে ব্রাশ বা স্প্রে বোতলের সাহায্যে গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। অন্তত দুই ঘণ্টা অপেক্ষা করার পর স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তবে এই পদ্ধতি ব্যবহারের আগে অবশ্যই চুল শ্যাম্পু করে শুকিয়ে নিতে হবে এবং ব্যবহারের পর আর শ্যাম্পু করা যাবে না।

নিয়মিত এই প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করলে চুলে দীর্ঘস্থায়ী কালো রং আসার পাশাপাশি খুশকি কমে, চুল হয় ঘন, মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল।

ট্যাগ:

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ