ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
অবশেষে জানা গেল! সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে চরম সিদ্ধান্ত
দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে আলোচিত পে স্কেল সংক্রান্ত জল্পনা-কল্পনা অবশেষে কিছুটা পরিষ্কার হলো। আর্থিক চাপ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল ঘোষণা থেকে সরে এসেছে। তবে জাতীয় বেতন কমিশন তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং একটি চূড়ান্ত ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা ভবিষ্যৎ সরকারের জন্য প্রস্তুত রাখা হবে।
পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সভাপতিত্বে বৃহস্পতিবার একটি দীর্ঘ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশন সূত্র জানায়, নতুন বেতন কাঠামো প্রণয়নে বেতনের অনুপাত নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে—১:৮, ১:১০ ও ১:১২। তার মধ্যে ১:৮ অনুপাত চূড়ান্ত করা হয়েছে। সর্বনিম্ন বেতন প্রস্তাব এসেছে ২১ হাজার, ১৭ হাজার ও ১৬ হাজার টাকার মধ্যে।
তবে কমিশন সূত্র জানায়, স্বল্প সময়ের কারণে বর্তমান সরকার এই নতুন পে স্কেল ঘোষণা করবে না। নির্বাচনের আগে সরকারি চাকরিজীবীরা প্রচলিত নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন। নবম পে স্কেল নির্ধারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২১ জানুয়ারি পে-কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে, যেখানে বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)