ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বেকারদের জন্য সুখবর, সরকারের নতুন উদ্যোগ
নতুন উদ্যোক্তা তৈরিতে ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে শক্তিশালী করতে ময়মনসিংহে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে এনসিসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও এসআইসিআইপি প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী এবং ময়মনসিংহ শাখার যুগ্ম পরিচালক মোহাম্মদ আনোয়ারুল মোর্সেদ। এছাড়াও কর্মশালায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ ফাইজুর রহমান ও কো-ট্রেইনার মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
কো-ট্রেইনার মো. কামরুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এনসিসি ব্যাংক ময়মনসিংহ শাখা এই কর্মশালার আয়োজন করেছে। প্রাথমিকভাবে ৭০ জন আগ্রহী নতুন উদ্যোক্তার মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ২৫ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত অংশগ্রহণকারীরা টানা ২০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেবেন এবং কোর্স শেষে সনদপত্র লাভ করবেন।
এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, ঋণ গ্রহণের কৌশল, মার্কেটিং ও টেকসই উদ্যোগ গড়ে তোলার বিষয়ে বাস্তবমুখী ধারণা দেওয়া হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ ভবিষ্যতে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)