ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বড় কাটছাঁট : যে ক্ষাতে বাজেট কমলো ৩০ হাজার কোটি টাকা
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট চূড়ান্ত করা হয়েছে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন পাওয়ার কথা রয়েছে। যেখানে মূল এডিপির আকার ছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের সূত্র অনুযায়ী, সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হয়েছে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে। পাশাপাশি পরিবহন, কৃষি ও ধর্ম খাতেও বড় ধরনের কাটছাঁট এসেছে। তবে তুলনামূলকভাবে বরাদ্দ বাড়ানো হয়েছে পরিবেশ, স্থানীয় সরকার এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে।
সংশোধিত এডিপির দুই লাখ কোটি টাকার মধ্যে বৈদেশিক ঋণ ধরা হয়েছে ৭২ হাজার কোটি টাকা এবং সরকারের নিজস্ব কোষাগার থেকে আসবে এক লাখ ২৮ হাজার কোটি টাকা। গত ৫ জানুয়ারি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এডিপি কমিয়ে এই চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হয়।
স্বাস্থ্য খাতে বড় কাটছাঁটের কারণ হিসেবে পরিকল্পনা উপদেষ্টা জানান, মন্ত্রণালয় সময়মতো প্রয়োজনীয় প্রকল্প জমা দিতে না পারায় বেশ কিছু বড় প্রকল্প অনুমোদনের বাইরে থেকে গেছে। ফলে বরাদ্দ কমানো ছাড়া বিকল্প ছিল না।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়—
স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমেছে প্রায় ৭৪ শতাংশ
সামাজিক সুরক্ষা খাতে কমেছে ৭৩ শতাংশ
সড়ক পরিবহন, ধর্ম ও শিক্ষায় গড়ে ৩৫-৩৮ শতাংশ হ্রাস
বিদ্যুতে ২৭ শতাংশ, প্রাথমিক শিক্ষায় ২৯ শতাংশ, রেল ও কৃষিতে ৩৬ শতাংশ কমানো হয়েছে
অন্যদিকে বরাদ্দ বেড়েছে—
পানি সম্পদ মন্ত্রণালয়ে ২৮ শতাংশ
স্থানীয় সরকার বিভাগে ৮ শতাংশ
পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ সেক্টরে মোট ২০ শতাংশ বৃদ্ধি
নগর অবকাঠামো প্রকল্পেও বড় ধাক্কা এসেছে। বিশেষ করে মেট্রোরেল লাইন-১, কিশোরগঞ্জ এলিভেটেড সড়ক ও মেঘনা-ধনাগোদা সেতু প্রকল্পে ৯৫ শতাংশের বেশি বরাদ্দ কমানো হয়েছে। এতে উত্তর ও পূর্বাঞ্চলের যোগাযোগ উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সামাজিক খাতেও চাপ বেড়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য কর্মসূচিতে প্রায় ৫০ শতাংশ বরাদ্দ কমানো হয়েছে, যা দরিদ্র পরিবারের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে উন্নয়ন বাজেট সংকোচনের এই সিদ্ধান্তে একদিকে সরকারের ব্যয় নিয়ন্ত্রণের কৌশল স্পষ্ট হলেও, অন্যদিকে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ কমে যাওয়ায় দীর্ঘমেয়াদে এর প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)