ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন কত? চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তিন প্রস্তাবের যে একটিতে
নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে পে কমিশন। সর্বশেষ আলোচনায় সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, যার মধ্য থেকে যেকোনো একটি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পে কমিশনের পূর্ণ কমিশন সভায় এই তিনটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিশনের স্থায়ী ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অংশ নেন ড. মোহাম্মদ আলী খান (এনডিসি), মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন এবং সদস্যসচিব মো. ফরহাদ সিদ্দিকসহ অন্যান্য সদস্যরা।
কমিশনের এক সদস্য জানান, সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি সম্ভাব্য কাঠামো প্রস্তাব করা হয়েছে।
প্রথম প্রস্তাব: সর্বনিম্ন বেতন ২১ হাজার টাকা
দ্বিতীয় প্রস্তাব: সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা
তৃতীয় প্রস্তাব: সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা
তিনি আরও জানান, এই তিনটির মধ্য থেকেই বাস্তবতা ও আর্থিক সামর্থ্য বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে—এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ হয়নি। কমিশন সূত্রে জানা গেছে, মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, অন্যান্য সুযোগ-সুবিধা কীভাবে সমন্বয় করা হবে, তা নির্ধারণ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ বেতন কাঠামো চূড়ান্ত করা সম্ভব নয়।
বিশেষজ্ঞদের মতে, নতুন পে স্কেল চূড়ান্ত হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় ও বিদ্যমান বৈষম্য নিরসনে বড় ধরনের প্রভাব পড়বে। ফলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণে সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)