ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নতুন পে স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, যা জানাল কমিশন
সম্প্রতি নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নবম পে স্কেলে বেতন বৃদ্ধির হার কিংবা গ্রেড সংখ্যা—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিশনের ভেতরে এ সংক্রান্ত বিষয়ে ঐকমত্য না হওয়ায় এখন পর্যন্ত সরকারের কাছে সুপারিশও জমা দেওয়া সম্ভব হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক সদস্য একটি গণমাধ্যমকে বলেন,
“বেতন বৃদ্ধির হার, গ্রেড সংখ্যা, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে এখনও মতভেদ রয়েছে। ফলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধি কিংবা ১৬ গ্রেড নির্ধারণের যে তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয়।”
কমিশনের পরবর্তী বৈঠক
নবম পে স্কেল নিয়ে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
কমিশনের এক সদস্য জানিয়েছেন, ওই সভায় গ্রেড সংখ্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
গ্রেড সংখ্যা নিয়ে ভিন্নমত
পে কমিশন সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে কমিশনের সামনে বর্তমানে তিনটি বিকল্প রয়েছে—
বিদ্যমান ২০ গ্রেড অপরিবর্তিত রেখে বেতন-ভাতা বাড়ানো
গ্রেড সংখ্যা কমিয়ে ১৬টি করা
গ্রেড আরও কমিয়ে ১৪টি করার প্রস্তাব
কমিশন জানিয়েছে, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে প্রতিটি প্রস্তাব গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় বিষয়ে ঐকমত্য হলে দ্রুতই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)