ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মাত্র ২৫ ঘণ্টায় লাখ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী ব্যয় নির্বাহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহায়তা চেয়ে দেওয়া এক ভিডিও বার্তার পর ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৫ জানুয়ারি) ফেসবুকে প্রকাশিত ওই ভিডিও বার্তার মাত্র ২৫ ঘণ্টার মধ্যেই প্রায় ২২ লাখ টাকার অনুদান জমা পড়েছে বলে নিশ্চিত করেছেন ব্যারিস্টার ফুয়াদ। সোমবার রাত ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি অনুদান সংগ্রহের বিস্তারিত হিসাব তুলে ধরেন।
লাইভে দেওয়া তথ্য অনুযায়ী, দুটি বিকাশ নম্বরে মোট জমা হয়েছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা। একটি নগদ অ্যাকাউন্টে এসেছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। পাশাপাশি তার ব্যাংক হিসাবে জমা পড়েছে আরও ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা।
এ ছাড়া সরাসরি কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলে ২ হাজার টাকা অনুদান দিয়েছেন বলেও জানান তিনি। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিলে জমা পড়েছে ২১ লাখ ৯৪ হাজার টাকারও বেশি।
লাইভ সম্প্রচারে ব্যারিস্টার ফুয়াদ সবাইকে সতর্ক করে বলেন, তার অনুদান চাওয়ার ভিডিওটি নকল করে কিছু ভুয়া ফেসবুক পেজ ও আইডি থেকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে। এমনকি বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি।
অনুদান দিতে ইচ্ছুকদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, শুধুমাত্র তার অফিসিয়াল ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে প্রকাশিত নম্বরগুলোতেই যেন অর্থ পাঠানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)