ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হাসপাতালে মৃ`ত্যুর সঙ্গে লড়ছেন ওবায়দুল কাদের, জেনেনিন সর্বশেষ অবস্থা

২০২৬ জানুয়ারি ০৫ ১৮:৩৩:৪৪

হাসপাতালে মৃ`ত্যুর সঙ্গে লড়ছেন ওবায়দুল কাদের, জেনেনিন সর্বশেষ অবস্থা

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে চলে যাওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা চরম সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

হঠাৎ গুরুতর অবনতি, নেওয়া হয় আইসিইউতে

বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসায় তিনি আংশিক সাড়া দিচ্ছেন, তবে চিকিৎসকদের মতে তার অবস্থা এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বাড়িতেই চলছিল অক্সিজেন

বার্ধক্যজনিত নানা জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। কলকাতার নিউ টাউনে অবস্থানকালে তার বাড়িতেই নিয়মিত অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল।

ভারতেই অবস্থানের কথা স্বীকার করেছিলেন কাদের

এর আগে গত জুনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেই স্বীকার করেন, তিনি তখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভারতের কলকাতায় অবস্থান করছেন।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর টানা তিন মাস তিনি আত্মগোপনে ছিলেন। একাধিকবার বাসা বদল করে অবশেষে ২০২৪ সালের নভেম্বরে দেশ ছাড়েন।

ক্ষমা চাওয়ার প্রশ্নে যা বলেছিলেন

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি বলেন,

“দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ তৈরি হলে তখনই ক্ষমা চাওয়া, ভুল স্বীকার বা অনুশোচনার বিষয় আসবে।”

দীর্ঘ রাজনৈতিক জীবন

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য

বর্তমানে তার এই শারীরিক অবস্থাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত