ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বড় সুখবর যে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য
অবসরজীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবারও সবচেয়ে লাভজনক বিনিয়োগ মাধ্যম হিসেবে সামনে এসেছে পেনশনার সঞ্চয়পত্র। বর্তমানে চালু সব ধরনের সঞ্চয়পত্রের মধ্যে এই সঞ্চয়পত্রেই মিলছে সর্বোচ্চ মুনাফা।
জাতীয় সঞ্চয় অধিদফতরের নতুন নির্ধারিত হার অনুযায়ী, ৫ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার ১০.৫৯ শতাংশ—যা অবসরপ্রাপ্তদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।
কত টাকায় কেনা যাবে পেনশনার সঞ্চয়পত্র
এই সঞ্চয়পত্র কেনা যাবে—
৫০ হাজার টাকা
১ লাখ টাকা
২ লাখ টাকা
৫ লাখ টাকা
১০ লাখ টাকা
মেয়াদ: ৫ বছর
কোথা থেকে কিনবেন
পেনশনার সঞ্চয়পত্র কেনা ও নগদায়ন করা যাবে—
জাতীয় সঞ্চয় ব্যুরো
রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাংক
ডাকঘর
সুদের হার কমলেও পেনশনারদের জন্য সুবিধা বহাল
সরকার ১ জানুয়ারি ২০২৬ থেকে সব সঞ্চয়পত্রের মুনাফার হার কমালেও, পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য দুই ধাপে আলাদা সুবিধা রাখা হয়েছে—
প্রথম ধাপ
বিনিয়োগ: ৭ লাখ ৫০ হাজার টাকার কম
মেয়াদ শেষে মুনাফা: ১০.৫৯%
দ্বিতীয় ধাপ
বিনিয়োগ: ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি
মেয়াদ শেষে মুনাফা: ১০.৪১%
মেয়াদ পূর্ণের আগে ভাঙলে কত মুনাফা মিলবে?
প্রথম ধাপের বিনিয়োগকারীরা পাবেন—
১ম বছর: ৮.৮৭%
২য় বছর: ৯.২৬%
৩য় বছর: ৯.৬৮%
৪র্থ বছর: ১০.১২%
৫ম বছর: ১০.৫৯%
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পাবেন—
১ম বছর: ৮.৭৪%
২য় বছর: ৯.১২%
৩য় বছর: ৯.৫৩%
৪র্থ বছর: ৯.৯৬%
৫ম বছর: ১০.৪১%
উৎসে করের সুবিধা
৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কোনো উৎসে কর নেই
৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার ওপর ১০% উৎসে কর প্রযোজ্য
কারা কিনতে পারবেন পেনশনার সঞ্চয়পত্র
এই সঞ্চয়পত্র কিনতে পারবেন—
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী
আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মচারী
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি
সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য
মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশনভোগী (স্বামী/স্ত্রী/সন্তান)
একক নামে সর্বোচ্চ বিনিয়োগ সীমা: ৫০ লাখ টাকা(আনুতোষিক ও চূড়ান্ত ভবিষ্য তহবিল মিলিয়ে)
বাড়তি সুবিধা
প্রতি মাসে মুনাফা পরিশোধ নমিনি মনোনয়নের সুযোগ ক্রেতার মৃত্যুর পর নমিনি তাৎক্ষণিক বা মেয়াদ শেষে নগদায়ন করতে পারবেন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)