ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়—আগাম সতর্কতা
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৩ জানুয়ারি) উপজেলাজুড়ে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা শান্তিগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সুনামগঞ্জ গ্রিডের ১৩২/৩৩ কেভি সুইচিং স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজ সম্পন্ন করার জন্য এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা প্রয়োজন হচ্ছে। কাজ চলাকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করতেই বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। একই সঙ্গে এই সাময়িক ভোগান্তির জন্য স্থানীয় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সেচ কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তাই প্রয়োজনীয় কাজ আগেভাগে সেরে নেওয়া এবং বিকল্প ব্যবস্থার প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)