ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানের মনোনয়নপত্র অবৈধ না বৈধ যে ঘোষণা দিলো নির্বাচন কমিশন
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী পথের বড় বাধা কেটে গেল। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে তারেক রহমানের অংশগ্রহণ এখন নিশ্চিত হলো।
একই আসনে কারা বৈধ, কারা বাদ
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুই আসনে মনোনয়ন, কেন্দ্রীয় রাজনীতিতে বাড়তি আগ্রহ
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওই দিন বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুই আসনেই তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম।
গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনকে ঘিরেও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
বগুড়া-৬: বিএনপির শক্ত ঘাঁটি
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে এই আসন ছিল বিএনপির দখলে।
এই সময়ের মধ্যে চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া, যা আসনটিকে বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত করে তুলেছে।
ভোটার হওয়া ও নির্বাচনী প্রেক্ষাপট
২০০৮ সালের পর দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন না তারেক রহমান। তবে দেশে ফেরার পর গত ২৫ ডিসেম্বর তিনি ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হন।
গত বছরের জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় এবং গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)