ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানকে চিঠিতে যা লিখে পাঠালেন নরেন্দ্র মোদি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো এক ব্যক্তিগত চিঠিতে খালেদা জিয়াকে দৃঢ় সংকল্প ও বিশ্বাসের বিরল এক নেত্রী হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটির পূর্ণ পাঠ প্রকাশ করা হয়।
চিঠিতে খালেদা জিয়ার অবদান স্মরণ
চিঠিতে নরেন্দ্র মোদি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরে বলেন,বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু দেশের উন্নয়নেই নয়, ভারত-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
মোদি লেখেন,
“আপনার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আপনার এই ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা রইল। তার আত্মা চিরশান্তি লাভ করুক।”
স্মরণ করলেন ২০১৫ সালের বৈঠক
ভারতের প্রধানমন্ত্রী চিঠিতে ২০১৫ সালের জুন মাসে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন।তিনি লেখেন,
“বেগম সাহেবার সঙ্গে আমার সেই সাক্ষাৎ ও আলোচনার স্মৃতি আজও আমার মনে অমলিন। তিনি ছিলেন দৃঢ় সংকল্প ও বিশ্বাসে অবিচল এক নেত্রী।”
তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আশাবাদ মোদির
চিঠির এক গুরুত্বপূর্ণ অংশে নরেন্দ্র মোদি তারেক রহমানের নেতৃত্ব নিয়েও প্রত্যাশার কথা জানান।তিনি বলেন,
“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার আদর্শ এগিয়ে নিয়ে যাবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বের একটি নতুন অধ্যায় সূচিত হবে।”
চিঠি পৌঁছে দেন এস জয়শঙ্কর
বুধবার দুপুরে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জাতীয় সংসদ ভবনে আয়োজিত শ্রদ্ধানুষ্ঠানে তিনি ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদির চিঠিটি তারেক রহমানের হাতে তুলে দেন।
চিঠিটি লেখা হয় গত ৩০ ডিসেম্বর।
বাংলাদেশের জনগণের প্রতিও সমবেদনা
নরেন্দ্র মোদি চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতিও সমবেদনা জানিয়ে বলেন,
“এই জাতীয় শোকের মুহূর্তে আমার ভাবনা বাংলাদেশের জনগণের সঙ্গে আছে। আমি বিশ্বাস করি, তারা তাদের গণতান্ত্রিক ঐতিহ্য, ঐক্য ও মূল্যবোধের ভিত্তিতে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে।”
চিঠির শেষাংশে তিনি তারেক রহমান ও তার পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)