ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারি চাকরিজীবীরা ২০২৬ সালে ছুটি পাবেন যত দিন

২০২৬ জানুয়ারি ০১ ১৪:৩০:২৫

সরকারি চাকরিজীবীরা ২০২৬ সালে ছুটি পাবেন যত দিন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি নির্ধারিত হয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে আরও ১৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। তবে মোট ২৮ দিনের মধ্যে ৯ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার)। ফলে প্রকৃতপক্ষে ১৯ দিন বাড়তি ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

ধর্মীয় ও ঐচ্ছিক ছুটি:একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী বছরে সর্বোচ্চ ৩ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এজন্য বছরের শুরুতেই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। মুসলিমদের জন্য ৫ দিন, হিন্দুদের ৯ দিন, খ্রিস্টানদের ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ৭ দিন ঐচ্ছিক ছুটি বরাদ্দ থাকলেও সেখান থেকে কেবল ৩ দিন নেওয়া সম্ভব।টানা ছুটির যত সুযোগ: মাসভিত্তিক বিশ্লেষণ

ফেব্রুয়ারি: ৪ দিনের সুযোগফেব্রুয়ারির ৪ তারিখ (বুধবার) শবে বরাতের সাধারণ ছুটি। যদি ৫ তারিখ (বৃহস্পতিবার) এক দিন ছুটি নেওয়া যায়, তবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে টানা ৪ দিনের লম্বা ছুটি কাটানো সম্ভব।

মার্চ: ৭ দিনের মহড়া২০ মার্চ জুমাতুল বিদা এবং ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ। ঈদের আগে-পরে নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে ৫ দিন ছুটি থাকছে। এর সাথে যদি ১৭ মার্চের শবে কদর এবং ১৮ তারিখ এক দিন ছুটি নেওয়া হয়, তবে মার্চে টানা ৭ দিনের একটি বড় অবকাশ পাওয়া যেতে পারে। এছাড়া ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) বৃহস্পতিবার হওয়ায় সেই সপ্তাহেও ৩-৪ দিনের ছোট একটি ট্রিপ দেওয়া সম্ভব।

এপ্রিল: পহেলা বৈশাখের ৫ দিন১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সরকারি বন্ধ। মাঝের ১২ ও ১৩ তারিখ ছুটি নিলে অনায়াসেই ৫ দিনের ছুটি মিলে যাবে।মে: টানা ১০ দিনের ‘মেগা’ ছুটি২০২৬ সালের সবচেয়ে বড় ছুটির সুযোগ থাকছে মে মাসে। ২৮ মে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের আগে ও পরে কয়েক দিন নির্বাহী আদেশের ছুটি রয়েছে। যদি ২২ ও ২৩ মে (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটির সাথে ২৪ ও ২৫ মে এক দিন বাড়তি ছুটি নেওয়া যায়, তবে মে মাসের শেষে টানা ১০ দিনের একটি রেকর্ড ছুটির সুযোগ তৈরি হবে।

আগস্ট: ৪ দিনের বিরতি৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি। ৬ তারিখ (বৃহস্পতিবার) এক দিন ম্যানেজ করলে ৭ ও ৮ তারিখের সাপ্তাহিক ছুটিসহ টানা ৪ দিন বিশ্রাম নেওয়া যাবে। ২৬ আগস্ট মিলাদুন্নবী (সা.) উপলক্ষেও একই পদ্ধতিতে ৪ দিনের ছুটি পাওয়া সম্ভব।

অক্টোবর: দুর্গাপূজার ৫ দিন২০ অক্টোবর দুর্গাপূজার নবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি। ২২ তারিখ (বৃহস্পতিবার) ছুটি নিলে সাপ্তাহিক বন্ধসহ মোট ৫ দিনের লম্বা ছুটি মিলবে শারদীয় উৎসবে।

ডিসেম্বর: ৪ দিনের সুযোগ১৬ ডিসেম্বর বিজয় দিবস বুধবার। ১৭ তারিখ এক দিন ছুটি নিলে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে ৪ দিনের চমৎকার ছুটির পরিকল্পনা করা যেতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:ধর্মীয় উৎসবগুলো মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই তারিখগুলোতে কিছুটা পরিবর্তন আসতে পারে। এছাড়া জরুরি সেবামূলক এবং নিজস্ব আইনে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় এই তালিকার বাইরে নিজস্ব নিয়ম অনুসরণ করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত