ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
যে জরুরি নির্দেশনা সরকারি প্রতিষ্ঠান ও সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নক্ষত্র, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয়। সভায় দেশের বর্তমান পরিস্থিতি ও সাবেক এই প্রধানমন্ত্রীর দাফন প্রক্রিয়া নিয়ে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি:সরকারের ঘোষণা অনুযায়ী, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে দেশজুড়ে টানা তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। একইসঙ্গে শোকের প্রতি সম্মান জানিয়ে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে কাল দেশের সকল সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জাতীয় পতাকা অর্ধনমিত ও বিশেষ প্রার্থনা:নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রীয় শোকের তিন দিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শোক বই খোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি:সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং তৎসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে। সরকার এই জানাজা ও দাফন প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
প্রধান উপদেষ্টার স্মৃতিচারণ:সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বেগম খালেদা জিয়ার সাথে তাঁর শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে তাঁর সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছিল। তিনি নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমার ও আমার পরিবারের খোঁজ নিয়েছেন। এই সংকটকালে জাতির জন্য তাঁর উপস্থিতি ছিল অত্যন্ত প্রয়োজনীয়। তাঁর চলে যাওয়া পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”অন্তর্বর্তীকালীন সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর প্রয়াণে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং দাফনের যাবতীয় দাপ্তরিক ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)