ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

২০২৬ সালের হজ্ব এর টাকা জমার চূড়ান্ত সময়সীমা ঘোষণা

২০২৫ ডিসেম্বর ২২ ১৮:৩২:২৮

২০২৬ সালের হজ্ব এর টাকা জমার চূড়ান্ত সময়সীমা ঘোষণা

২০২৬ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য অত্যন্ত জরুরি খবর জানাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের জন্য হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে নিবন্ধিত সকল হজযাত্রীকে তাদের নির্বাচিত প্যাকেজের সমুদয় অর্থ পরিশোধ করতে হবে।

মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা:সোমবার (২২ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক অফিসিয়াল চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, যারা ইতিমধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের নির্ধারিত প্যাকেজের বাকি টাকা জমা দিতে হবে। হজ ব্যবস্থাপনা কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সময়মতো টাকা জমা না দিলে যা হবে:মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি কোনো হজযাত্রী নির্ধারিত ৩১ ডিসেম্বরের মধ্যে হজের অবশিষ্ট অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন, তবে তাঁর ২০২৬ সালের হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে। অর্থাৎ, সময়মতো পেমেন্ট না করলে সংশ্লিষ্ট ব্যক্তির নিবন্ধন বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হবে।

কেন এই কড়াকড়ি?ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের গাইডলাইন অনুযায়ী সৌদি আরবে আবাসন বুকিং, মোয়াল্লেম ফি এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সময়মতো সম্পন্ন করার জন্য অর্থ পরিশোধের নির্দিষ্ট সময়সীমা অনুসরণ করা অত্যন্ত জরুরি। হজযাত্রীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে পরবর্তী প্রক্রিয়াগুলো এগিয়ে নিতেই এই ডেডলাইন দেওয়া হয়েছে।

হজযাত্রীদের করণীয়:নিবন্ধিত হজযাত্রীদের অনুরোধ জানানো হয়েছে, শেষ সময়ের ভিড় কিংবা কারিগরি জটিলতা এড়াতে তারা যেন ৩১ ডিসেম্বরের আগেই ব্যাংক বা সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তাদের বকেয়া টাকা পরিশোধ করে হজের প্রস্তুতি সম্পন্ন করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত