ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ওসমান হাদিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে অবশেষে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই নেতার চিকিৎসা নিয়ে পরিবার ও সংশ্লিষ্টদের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে সিঙ্গাপুরেই অস্ত্রোপচার করার অনুমতি দিয়েছেন তার স্বজনরা। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার জীবন রক্ষায় প্রয়োজনীয় অস্ত্রোপচার সেখানেই সম্পন্ন করা হবে। এ সময় সংগঠনটির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও প্রার্থনা কামনা করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, যদি আল্লাহর অশেষ ইচ্ছায় ওসমান হাদি শহীদের মর্যাদায় অধিষ্ঠিত হন, তাহলে দেশের স্বাধীনতাকামী ও নিপীড়িত জনগণকে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। ইনকিলাব মঞ্চ দাবি করেছে, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
সংগঠনটির বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা যদি দেশের বাইরে, বিশেষ করে ভারতে পালিয়ে গিয়ে থাকে, তাহলে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। প্রয়োজনে দেশজুড়ে কঠোর কর্মসূচি দেওয়ার কথাও উল্লেখ করা হয়।
বর্তমানে দেশজুড়ে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তার চিকিৎসা ও পরবর্তী পরিস্থিতি ঘিরে যে কোনো সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)