ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর : এবার বাড়ল যে ভাতা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এলো দীর্ঘ প্রতীক্ষিত সুখবর। অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সরকার। একই সঙ্গে প্রশিক্ষক, কোর্স পরিচালক, সমন্বয়ক ও সাপোর্ট স্টাফদের সম্মানীতেও বড় ধরনের বৃদ্ধি আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের ভাতা ও সম্মানীর হার পুনর্নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন এই সিদ্ধান্ত আদেশ জারির দিন থেকেই কার্যকর হবে।
প্রশিক্ষক সম্মানীতে বড় বৃদ্ধি
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় গ্রেড (যুগ্মসচিব) ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করলে প্রতি ঘণ্টার সেশনে সম্মানী পাবেন ৩,৬০০ টাকা। এর আগে এই সম্মানীর পরিমাণ ছিল ২,৫০০ টাকা। প্রায় পাঁচ বছর পর এ খাতে সম্মানী বাড়িয়ে ১,১০০ টাকা বৃদ্ধি করা হলো।
অন্যদিকে, চতুর্থ ও পঞ্চম গ্রেড (উপসচিব ও তদনিম্ন) পর্যায়ের প্রশিক্ষকরা এখন প্রতি ঘণ্টার সেশনে পাবেন ৩,০০০ টাকা, যা আগে ছিল ২,০০০ টাকা।
দ্বিগুণ হলো প্রশিক্ষণ ভাতা
প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। এতদিন গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা হিসেবে পেতেন ৬০০ টাকা। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ১,২০০ টাকা করা হয়েছে।
এছাড়া গ্রেড-১০ ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য সম্মানীতেও বৃদ্ধি
প্রজ্ঞাপনে আরও জানানো হয়—
কোর্স পরিচালকের দৈনিক সম্মানী ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা
কোর্স সমন্বয়কের সম্মানী ১,২০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা
সাপোর্ট স্টাফদের সম্মানী ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে
ভাতা প্রদানের শর্তাবলি
প্রজ্ঞাপনে কিছু গুরুত্বপূর্ণ শর্তও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর কর্তৃক শুধুমাত্র নিজ নিজ দপ্তরের কর্মচারীদের জন্য আয়োজিত অভ্যন্তরীণ প্রশিক্ষণের ক্ষেত্রেই এ সুবিধা প্রযোজ্য হবে
মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণে এই হার প্রযোজ্য নয়
প্রশিক্ষণ দিনব্যাপী না হলে দুপুরের খাবারের জন্য কোনো অর্থ ব্যয় করা যাবে না
প্রকল্পের আওতায় পরিচালিত প্রশিক্ষণের ক্ষেত্রে এই প্রজ্ঞাপন কার্যকর হবে না
গ্রেড বলতে মূল বা সাবস্ট্যানটিভ গ্রেডকে বোঝানো হয়েছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর ভাতা ও সম্মানী বৃদ্ধির ফলে প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহ আরও বাড়বে বলেও আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)