ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: হান্নান মাসউদ আহত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ গণসংযোগ চলাকালে দুর্ঘটনায় আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তার বাঁ পায়ের ওপর উঠে যায়। এতে তিনি তাৎক্ষণিকভাবে আঘাত পান। তবে আহত অবস্থাতেও কিছু সময় তিনি গণসংযোগ চালিয়ে যান।
হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, দুর্ঘটনার পর হান্নান মাসউদ শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েন। পরে তার অবস্থার অবনতি হলে তিনি বিশ্রামে যান।
আরেক প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান বলেন, অল্প বয়সী এক চালক দ্রুতগতিতে অটোরিকশা চালাচ্ছিলেন। জনসমাগমের ভিড়ে হঠাৎ করে গাড়িটি হান্নান মাসউদের পায়ের সঙ্গে লেগে যায়। এতে তার পায়ে আঘাত লাগে।
চিকিৎসা সূত্রে জানা গেছে, হান্নান মাসউদের এক্স-রে করা হয়েছে এবং কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতপ্রাপ্ত পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ সেবন করছেন এবং দু’একদিন পূর্ণ বিশ্রামে থাকবেন।
নিজের শারীরিক অবস্থা নিয়ে হান্নান মাসউদ বলেন,“এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এখানে কারও ইচ্ছাকৃত দোষ নেই। আমি এখন আশঙ্কামুক্ত এবং ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরব।”
তিনি স্পষ্ট করে জানান, ঘটনাটি কোনো ধরনের ষড়যন্ত্র বা নাশকতামূলক হামলা নয়, বরং অসাবধানতাবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)