ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ওসমান হাদির ওপর হামলার মূল আসামিকে নিয়ে যা বললেন : ডিএমপি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত মূল আসামি দেশেই অবস্থান করছে—এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হামলাকারীরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে—এমন কোনো তথ্য এখন পর্যন্ত নিশ্চিত নয় বলে স্পষ্ট করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম।
তিনি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনো দেশের মধ্যেই রয়েছে। তাদের গ্রেপ্তারে রাজধানীসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের পাসপোর্ট সিলগালা করা হয়েছে, যাতে কেউ দেশত্যাগ করতে না পারে।
ডিএমপি জানায়, প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল নামের একজনই সরাসরি গুলি চালিয়েছে বলে প্রমাণ মিলেছে। ইতোমধ্যে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই হামলার পেছনে কারা জড়িত, কোনো রাজনৈতিক বা সংগঠিত ষড়যন্ত্র আছে কি না—সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
ডিএমপি আশ্বস্ত করে জানায়, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)