ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভয়াবহ ড্রোন হা`ম`লা: নিহত–আহত ১৪ বাংলাদেশি শান্তিরক্ষীর নাম প্রকাশ
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন আরও আটজন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হতাহতদের নাম ও পরিচয় প্রকাশ করেছে।
আইএসপিআরের তথ্যমতে, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত আবেই অঞ্চলের কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
করপোরাল মো. মাসুদ রানা (নাটোর)
সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম)
সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম)
সৈনিক শামীম রেজা (রাজবাড়ী)
মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)
আহত ৮ শান্তিরক্ষী
লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া)
সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর)
করপোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা)
ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম (বরগুনা)
সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম)
সৈনিক উম্মে হানি আক্তার (রংপুর)
সৈনিক চুমকি আক্তার (মানিকগঞ্জ)
সৈনিক মো. মানাজির আহসান (নোয়াখালী)
আইএসপিআর জানায়, আহতদের মধ্যে মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। অন্য আহতদের হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
কঠোর নিন্দা ও শোক প্রকাশ
বাংলাদেশ সেনাবাহিনী এই বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)