ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

এনসিপির মনোনয়ন পেলেন ওমর ফারুক

২০২৫ ডিসেম্বর ১০ ১৭:২৫:৩৩

এনসিপির মনোনয়ন পেলেন ওমর ফারুক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৩টিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তিন প্রার্থীর নাম উন্মুক্ত করা হয়।

ঘোষিত প্রার্থীরা

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক): ব্যারিস্টার ওমর ফারুক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ): হুমায়রা নূর, এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী

নোয়াখালী-৬ (হাতিয়া): আবদুল হান্নান মাসউদ, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।

প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুকের প্রতিক্রিয়া

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ওমর ফারুক বলেন,

“গণ-আন্দোলন করে স্বৈরাচার হাসিনা সরকারকে সরাতে এনসিপির তরুণদের ভূমিকা ছিল। দেশের জন্য কিছু করলে এই তরুণরাই করবে। আপনাদের ভালোবাসা আর দোয়ায় দল আমাকে নোয়াখালী-১ আসনে মনোনয়ন দিয়েছে।এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়—এটি আপনাদের আস্থা ও সমর্থনের ফসল। আমি আপনাদের সঙ্গে নিয়ে, আপনারা দোয়া ও সহযোগিতা নিয়ে সামনে অগ্রসর হতে চাই। এলাকার উন্নয়ন, অধিকার ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য।”

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত