ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আজ ৭ ডিসেম্বর: জেনেনিন ২২ ক্যারেট স্বর্ণের দাম

২০২৫ ডিসেম্বর ০৭ ১৯:৩১:৪১

আজ ৭ ডিসেম্বর: জেনেনিন ২২ ক্যারেট স্বর্ণের দাম

বাংলাদেশের স্বর্ণবাজারে আবারও পরিবর্তন এসেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) থেকে দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর কমে যাওয়ায় বাংলাদেশেও দাম সমন্বয় করা হয়েছে।

মাত্র কয়েক দিন আগে দাম বাড়ানোর পর আবারও কমানো হয়েছে স্বর্ণের মূল্য। ফলে ক্রেতাদের জন্য এটি স্বস্তির খবর বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বাজুসের ঘোষণামতে, ৫ ডিসেম্বর ২০২৫ থেকে ১১.৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের নতুন দাম হবে—

সোনার দাম (প্রতি ভরি = 11.664 গ্রাম)
ক্যারেটপ্রতি ভরির বিক্রয়মূল্য (টাকা)
২২ ক্যারেট ২,১১,০৯৫
২১ ক্যারেট ২,০১,৪৯৬
১৮ ক্যারেট ১,৭২,৭০৯
সনাতন পদ্ধতি ১,৪৩,৬৮৯
রুপার দাম (প্রতি ভরি)
ক্যারেটপ্রতি ভরির দাম (টাকা)
২২ ক্যারেট ৪,২৪৬
২১ ক্যারেট ৪,০৪৭
১৮ ক্যারেট ৩,৪৭৬
সনাতন পদ্ধতি ২,৬০১

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত