ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এনসিপিসহ ৩ দলের ‘নির্বাচনী ঐক্য’ ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন এক জোটের আবির্ভাব ঘটতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)—এই তিন দল মিলে গঠন করতে যাচ্ছে নতুন ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ ঘটবে বলে নিশ্চিত করেছে আয়োজকরা।
এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই অভ্যুত্থানের পর উদ্ভূত পরিবর্তন, এবং নতুন রাজনৈতিক কাঠামোর দাবি থেকেই এই তিন দল যৌথ প্ল্যাটফর্মে আসছে। দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সমমনা শক্তিগুলোকে এক ছাতার নিচে আনার লক্ষ্যেই ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’-এর ঘোষণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, তিন দলের শীর্ষ নেতৃত্ব সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এবং জোটের লক্ষ্য, রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি সেখানে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।
রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে—এই নতুন জোট নির্বাচনী মাঠে তৃতীয় শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে। যদিও আপাতত তিন দল এক হয়েছে, ভবিষ্যতে সমমনা আরও দল এতে যুক্ত হতে পারে বলে সূত্র জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নতুন এই জোটের ঘোষণা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক উত্তাপের সময় এই জোট কোনো ব্লকের সাথে জোটবদ্ধ হবে কিনা, অথবা স্বতন্ত্রভাবেই মাঠে নামবে, তা এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।
এদিকে, তিন দলের নেতারা দাবি করছেন—জোটটি পুরনো রাজনীতির বিকল্প হিসেবে নতুন ভাবনা, নতুন নেতৃত্ব আর সংস্কারমুখী রাজনীতি প্রতিষ্ঠার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)