ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দুটি ঘরোয়া উপাদানেই ঝলমলে চুল বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার স্প্রে

২০২৫ ডিসেম্বর ০৬ ১৮:৫৭:৪০

দুটি ঘরোয়া উপাদানেই ঝলমলে চুল বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার স্প্রে

শীতের আগমনে ত্বকের মতোই চুলেও আসে রুক্ষতা, ডগা ফাটা ও জেল্লা হারানোর সমস্যা। বাজারচলতি সিরাম ও স্প্রে ব্যবহার করেও অনেকে স্থায়ী ফল পান না। তাই অনেকেই ভরসা রাখেন ঘরোয়া উপায়ে চুলের যত্নে। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক দুটি সাধারণ উপাদান—আদা ও চালের জল—ব্যবহার করলেই বাড়িতে বানানো যায় এমন এক হেয়ার স্প্রে, যা নিয়মিত প্রয়োগে চুল হবে মসৃণ, নরম ও ঘন।

চালের জলের গুণে চুলে আসে উজ্জ্বলতা

চালের জল বহু প্রাচীন সময় থেকেই চুলের সৌন্দর্যচর্চায় ব্যবহৃত হয়। যদিও বৈজ্ঞানিক ভাবে সব তথ্য প্রমাণিত নয়, তবু চালের জলে থাকা আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন এবং ইনোসাইটল (ভিটামিন বি–৭) চুলকে নরম, মসৃণ ও উজ্জ্বল করতে সাহায্য করে।চালের স্টার্চ, অ্যামাইনো অ্যাসিড এবং উপকারী ব্যাকটেরিয়া চুলের রুক্ষতা দূর করে, ডগা ফাটার প্রবণতা কমায় এবং মাথার ত্বককে প্রশমিত করে।আদা বাড়ায় রক্ত সঞ্চালন, শক্ত করে চুলের গোড়া

আদায় রয়েছে জিঞ্জেরল এবং শোগল, যা মাথার ত্বকের রক্তবাহী নালিকে সামান্য প্রসারিত করে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছায় বেশি পরিমাণে, চুল পড়ে যাওয়ার প্রবণতা কমে এবং নতুন চুল গজানোর ক্ষেত্রেও সহায়ক।কী ভাবে বানাবেন এই হেয়ার স্প্রে?উপকরণ:১ কাপ চালের জলসামান্য আদা (থেঁতো করা)প্রস্তুত প্রণালি:চালের জলে আদা থেঁতো করে মেশান। মিশ্রণটি ছেঁকে স্প্রে বোতলে ভরে রাখুন। কয়েক দিন ফ্রিজে রাখলে টিকে যাবে।

ব্যবহার করার নিয়মপ্রথমে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।তোয়ালে দিয়ে জল মুছে নিন বা হালকা শুকোতে দিন।এবার স্প্রে চুলের গোড়ায় ও পুরো চুলে ছড়িয়ে দিন।২–৩ মিনিট হালকা হাতে মাসাজ করুন।আরও ভালো ফলের জন্য গরম জলে ভিজানো তোয়ালে মাথায় জড়িয়ে ৫–৭ মিনিট ভাপ নিন।শেষে আবার হালকা শ্যাম্পু করে কন্ডিশনার লাগান।সপ্তাহে ১–২ দিন ব্যবহার করলেই যথেষ্ট।

সতর্কতাএটি ঘরোয়া টোটকা, যার ফল ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে।কারও চুল অতিরিক্ত পড়লে চিকিৎসকের পরামর্শ জরুরি।ব্যবহারের আগে অবশ্যই ‘প্যাচ টেস্ট’ করুন—মাথার একটি ছোট অংশে লাগিয়ে আধ ঘণ্টা দেখুন কোনও অ্যালার্জি বা জ্বালা হয় কি না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ