ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এক সপ্তাহেই রুক্ষ ত্বক মসৃণ ঘরোয়া পাঁচ স্ক্রাবেই মিলবে প্রাকৃতিক গ্লো

২০২৫ ডিসেম্বর ০৬ ১৮:০১:৩৪

এক সপ্তাহেই রুক্ষ ত্বক মসৃণ ঘরোয়া পাঁচ স্ক্রাবেই মিলবে প্রাকৃতিক গ্লো

শীতের হাওয়া নামলেই ত্বক হয়ে যায় রুক্ষ, খসখসে ও নিস্তেজ। এই সময় শুধু ক্লিনজ়িং নয়, স্ক্রাবিংও সমান জরুরি। কারণ স্ক্রাব মৃত কোষ তুলে ত্বককে মসৃণ, নরম এবং উজ্জ্বল করে তোলে। বাজারচলতি স্ক্রাবে অনেকেরই অ্যালার্জি ও রুক্ষতার সমস্যা দেখা দেয়। তাই ত্বকের ধরন অনুযায়ী ঘরোয়া উপকরণে তৈরি স্ক্রাবই সবচেয়ে নিরাপদ ও কার্যকর। বিশেষজ্ঞদের মতে, নিয়ম মেনে ব্যবহার করলে মাত্র এক সপ্তাহেই ফিরে আসতে পারে ত্বকের স্বাভাবিক জেল্লা।

ত্বকের যত্নে কার্যকর পাঁচ ঘরোয়া স্ক্রাব১) মধু–কফির স্ক্রাব: জমে থাকা মৃত কোষ দ্রুত দূর করে

সমপরিমাণ মধু ও কফি (২ চামচ করে) ভালো করে মেশান। এর সঙ্গে দিন ১ চা-চামচ নারকেল তেল। মুখে বা শরীরে হালকা হাতে মালিশ করে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই স্ক্রাব দ্রুত ডেড স্কিন সরিয়ে ত্বককে করে তোলে মসৃণ ও দীপ্তিময়।

২) ওট্‌স–দুধের স্ক্রাব: সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ

মিহি করে গুঁড়ো করা ওট্‌সের সঙ্গে অল্প জল, আমন্ড অয়েল এবং ইচ্ছামতো মধু বা দুধ মেশান। এক্সফোলিয়েশনের জন্য সামান্য চিনি যোগ করতে পারেন। সংবেদনশীল বা শুষ্ক ত্বকে এই স্ক্রাব বিশেষ কার্যকর—ত্বককে আর্দ্র রাখে এবং জ্বালাভাব কমায়।

৩) লেবু–চিনির স্ক্রাব: পিগমেন্টেশন কমাতে সহায়ক

লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ চিনি মেশান। চাইলে মধুও যোগ করুন। স্নানের আগে শরীরে হালকা হাতে ঘষে নিন। লেবুর সাইট্রিক অ্যাসিড ত্বকের কালচে দাগ ও পিগমেন্টেশন নিয়ন্ত্রণ করে। তবে অতিরিক্ত সংবেদনশীল ত্বকে এই স্ক্রাব ব্যবহার না করাই ভালো।

৪) অ্যালো ভেরা–শসার স্ক্রাব: রোদে পোড়া ও ব্রণপ্রবণ ত্বকের জন্য

অ্যালো ভেরার জেল ও শসা ব্লেন্ড করে মসৃণ মিশ্রণ তৈরি করুন। স্নানের আগে মুখ ও শরীরে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, ব্রণ, দাগ-ছোপ ও রোদে পোড়া ত্বকের জ্বালাভাব কমায়।

৫) কাঠবাদাম–নারকেল দুধের স্ক্রাব: অতিরিক্ত কোমল ত্বকের জন্য আদর্শ

২ কাপ মুলতানি মাটি, ১ কাপ ওট্‌স গুঁড়ো, ৪ চামচ কাঠবাদাম গুঁড়ো এবং শুকনো গোলাপের পাপড়ি মিশিয়ে নিন। এবার পরিমাণমতো নারকেলের দুধ দিয়ে পেস্ট বানান। খুব কোমল ত্বকেও এই স্ক্রাব দারুণ কাজ করে—ত্বক উজ্জ্বল করে, অতিরিক্ত শুষ্কতা কমায়।

কীভাবে ব্যবহার করবেন?

সপ্তাহে ২–৩ বার স্ক্রাব ব্যবহার করা সবচেয়ে ভালো।

স্ক্রাব লাগানোর সময় খুব জোরে ঘষবেন না।

স্ক্রাব করার পরে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।

সূর্যের আলোতে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন লাগান।

নিয়মিত ব্যবহার করলে মাত্র এক সপ্তাহেই ত্বকে ফিরে আসবে নতুন জেল্লা ও মসৃণতা, বলছেন বিশেষজ্ঞরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ