ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বার্ধক্যের ছাপ মুছবে পাঁচ ধরনের ভেষজ চা, ত্বক ঝলমল করবে স্বাভাবিকভাবেই
ত্বকের যত্নে প্রসাধনী নয়, সমাধান লুকিয়ে আছে আপনার চায়ের কাপে। ভেষজ উপাদানে তৈরি বিশেষ কিছু চা নিয়মিত পান করলে ত্বক হয়ে উঠতে পারে আরও উজ্জ্বল, টানটান ও নিখুঁত। বিশেষজ্ঞদের মতে, এই পাঁচ ধরনের ‘বিউটি টি’-তে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ত্বকের প্রদাহ কমায়, বার্ধক্যের ছাপ হ্রাস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। শীতকালের ত্বক-সমস্যা দূর করতে এই চাগুলি হতে পারে প্রাকৃতিক বোটক্সের বিকল্প।
১) গোলাপ–জবা চা: প্রাকৃতিক AHA ত্বক নবজীবন দেয়
জবাকে বলা হয় প্রাকৃতিক বোটক্স। এতে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA) ক্ষতিগ্রস্ত ত্বক কোষ মেরামত করে এবং নতুন কোষ গঠনে সাহায্য করে। গোলাপের পাপড়িতে রয়েছে প্রদাহনাশক গুণ, যা ত্বককে শান্ত ও আর্দ্র রাখে। প্রতিদিন পান করলে ত্বকের মলিনতা দূর হয়ে ওঠে সতেজ।
২) হলুদ–আদার চা: সংক্রমণ প্রতিরোধে দুর্দান্ত
হলুদ ও আদার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ ত্বকের যে কোনও সংক্রমণ প্রতিরোধে কার্যকর। গোলমরিচের সঙ্গে ফুটিয়ে তৈরি করা এই চা শরীরের ভেতরকার বিষাক্ত উপাদান কমায় এবং ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। চাইলে মধু বা গুড় যোগ করা যায়।
৩) পুদিনা–গ্রিন টি: হজম ভালো, ত্বক উজ্জ্বল
গ্রিন টিতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়। পুদিনা পাতা হজম শক্তি বাড়াতে সহায়তা করে এবং শরীরের টক্সিন বের করতে সাহায্য করে। ফলে ত্বকে প্রতিফলিত হয় স্বাভাবিক জেল্লা।
৪) ক্যামোমাইল–ল্যাভেন্ডার টি: ব্রণ ও র্যাশ কমাতে কার্যকর
ক্যামোমাইল ও ল্যাভেন্ডার উভয় উপাদানই ত্বকের প্রদাহ, র্যাশ ও ব্রণ কমাতে বিশেষ ভূমিকা রাখে। রাতে পান করলে ঘুমও ভালো হয়, যা ত্বক ভালো রাখার অন্যতম শর্ত। সকালের ফোলা ভাব কমাতেও এই চা দারুণ কার্যকর।
৫) আপেল–দারচিনি চা: ডিটক্স, গ্লো ও ওজন কমানোর সহায়ক
তাজা আপেল, দারচিনি ও আদার সমন্বয়ে তৈরি এই চা দেহে ডিটক্স প্রক্রিয়া বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। নিয়মিত পান করলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। পাশাপাশি ওজন কমাতেও কার্যকর এই চা।
এই পাঁচ ধরনের ভেষজ চা শীতকালে নিয়মিত পান করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে, বার্ধক্য দেরিতে আসে এবং স্বাস্থ্যের সার্বিক উন্নতিও ঘটে। সেলুনে না গিয়েও ঘরে বসে সহজেই পাওয়া যেতে পারে প্রাকৃতিক গ্লো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল