ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আজ স্বর্ণের দাম ভরিতে কমলো! ২২ ক্যারেটের নতুন দাম দেখে সবাই হতবাক

২০২৫ ডিসেম্বর ০৫ ১৬:৩৩:১৩

আজ স্বর্ণের দাম ভরিতে কমলো! ২২ ক্যারেটের নতুন দাম দেখে সবাই হতবাক

দেশের স্বর্ণবাজারে আবারও দাম সমন্বয় করা হয়েছে। স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর ঘোষণা করেছে, যা ৫ ডিসেম্বর শুক্রবার থেকে কার্যকর হচ্ছে। এর ফলে স্বর্ণ ক্রেতাদের জন্য আজকের দিনটি কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজার ও অভ্যন্তরীণ প্রেক্ষাপট পর্যালোচনার পর প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত মূল্য হ্রাস করা হয়েছে। এর আগে ১ ডিসেম্বর দাম বাড়ানোর সিদ্ধান্তের পর ২ ডিসেম্বর নতুন দাম কার্যকর হয়েছিল। মাত্র কয়েক দিনের মধ্যেই আবার কমানো হলো স্বর্ণের দাম।

ক্যারেটপ্রতি ভরির নতুন বিক্রয়মূল্য (টাকা)
২২ ক্যারেট ২,১১,০৯৫
২১ ক্যারেট ২,০১,৪৯৬
১৮ ক্যারেট ১,৭২,৭০৯
সনাতন পদ্ধতি ১,৪৩,৬৮৯

রুপার বর্তমান মূল্য তালিকা

ক্যারেটপ্রতি ভরির দাম (টাকা)
২২ ক্যারেট ৪,২৪৬
২১ ক্যারেট ৪,০৪৭
১৮ ক্যারেট ৩,৪৭৬
সনাতন পদ্ধতি ২,৬০১

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত