ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
খালেদা জিয়াকে নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে এলো নতুন খবর
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ১২ দিন চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বিশেষ নজরদারিতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক অবনতির কারণে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
হাসপাতালের সামনে আজ ভিন্ন চিত্র
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতা–কর্মীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল ১০টা পর্যন্ত হাসপাতালটির সামনে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ বা ভিড় দেখা যায়নি।
হাসপাতালের প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও রোগী ও তাদের স্বজনদের চলাচলে কোনো বাধা ছিল না। নিঃশব্দ, স্বাভাবিক পরিবেশ দেখে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ রোগীরা।
রোগী স্বজনদের স্বস্তি
হাসপাতালে নয় দিন ধরে হৃদরোগে আক্রান্ত ভাইকে দেখভাল করছেন বনশ্রীর বাসিন্দা আনোয়ার ইসলাম। সকালে হাঁটতে বের হয়ে তিনি বলেন,“গত কয়েকদিন বিএনপির বিপুল ভিড়ের কারণে হাসপাতালে আসা–যাওয়া কঠিন হয়ে পড়েছিল। অন্য রোগীদেরও ভোগান্তি হচ্ছিল। আজ পরিস্থিতি বেশ শান্ত মনে হচ্ছে। সবাই যদি দূর থেকে দোয়া করেন, সেটাই ভালো।”
একই মত প্রকাশ করেন হাসপাতালের নিরাপত্তায় থাকা এক পুলিশ সদস্যও। তিনি জানান,“গত কয়েকদিন ভিড় সামলাতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। তবে আজ সকাল পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। দিনটা যদি এমনই থাকে, সবার জন্যই ভালো হবে।”
স্থানীয়দের প্রতিক্রিয়া
এভারকেয়ার হাসপাতালের বিপরীত দিকের বাসিন্দা ফখরুল আলম বলেন,“খালেদা জিয়া দেশের একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তার অসুস্থতার খবর পেয়ে মানুষ দলে দলে হাসপাতালে আসে—এটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে হাসপাতালের পরিবেশ ও আশপাশের মানুষের ভোগান্তি তৈরি হয়েছিল। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দোয়া করেন, তা-ই সবচেয়ে ভালো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)