ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সকালে খালি পেটে কিসমিস খেলে কি হয়, জানলে অবাক হবেন
কিশমিশকে অনেকে বলেন ‘স্বর্গীয় শুকনো ফল’। কারণ ছোট হলেও এই ফলের ভেতরে রয়েছে অসাধারণ পুষ্টি, যা নিয়মিত খেলে শরীরের নানা উপকার হয়। বিশেষ করে সকালে খালি পেটে কয়েকটি কিশমিশ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি যেমন শক্তি জোগায়, তেমনি হজমশক্তি, ত্বক, চোখ এবং মস্তিষ্কের জন্যও ভালো।
কিশমিশের ১৩টি গুরুত্বপূর্ণ উপকারিতা১. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
কিশমিশে থাকা প্রাকৃতিক শর্করা ও ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এতে অযথা খাবারের প্রতি আগ্রহ কমে এবং ওজন নিয়ন্ত্রণে সহজ হয়।
২. রক্তস্বল্পতা দূর করে
কিশমিশ আয়রন, কপার ও ভিটামিন–বি কমপ্লেক্সে সমৃদ্ধ। এসব উপাদান রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্তস্বল্পতার সমস্যা কমায়।
৩. হজমশক্তি উন্নত করে
ভেজানো কিশমিশ প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে। এটি হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।
৪. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
কিশমিশে আছে পটাশিয়াম, যা শরীরের লবণাক্ততার ভারসাম্য ঠিক রাখে এবং রক্তচাপ স্বাভাবিক রাখে।
৫. হাড় মজবুত করে
বোরন, ক্যালসিয়াম এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট হাড়কে শক্তিশালী রাখে। নিয়মিত কিশমিশ খাওয়া হাড়ক্ষয় প্রতিরোধে সহায়ক।
৬. মুখের দুর্গন্ধ কমায়
অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের জীবাণু কমিয়ে মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।
৭. রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়
কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন–বি ও সি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের ঝুঁকি কমায়।
৮. দ্রুত শক্তি জোগায়
প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ শরীরে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। ক্লান্তি ও দুর্বলতা কমাতে সাহায্য করে।
৯. কোলেস্টেরল কমায় ও চোখ ভালো রাখে
অ্যান্টিঅক্সিডেন্ট চোখের দৃষ্টি রক্ষা করে এবং কিশমিশের দ্রবণীয় ফাইবার লিভার থেকে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
১০. অনিদ্রা দূর করে
কিশমিশে থাকা আয়রন ঘুমের মান ভালো রাখে এবং অনিদ্রা কমাতে সহায়ক।
১১. শিশুদের মেধা বাড়ায়
বোরন শিশুদের স্মরণশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। নিয়মিত কিশমিশ খেলে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়।
১২. মানসিক চাপ কমায়
কিশমিশ শরীর থেকে ক্লান্তি দূর করে এবং মনকে প্রশান্ত রাখে। নিয়মিত খেলে মানসিক চাপ কমে।
১৩. ত্বক করে উজ্জ্বল
কিশমিশে থাকা ভিটামিন সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল ত্বকের আর্দ্রতা ধরে রাখে, রোদে পোড়া কমায় এবং ত্বককে করে উজ্জ্বল ও টানটান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)