ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রাজধানীতে প্রায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত—রাজউকের জরুরি সতর্কবার্তা
সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পে কেঁপে ওঠার পর রাজধানী ঢাকায় ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাজধানীতে ছোট-বড় মিলিয়ে অন্তত ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করার কথা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি মোকাবিলা করতে হলে ভবন নির্মাণ থেকে শুরু করে মনিটরিং—সব জায়গায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করা জরুরি। নইলে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থেকে যাবে।
রাজউক চেয়ারম্যান বলেন, “আমরা নিয়ম মেনেই যেসব ভবনের নকশা অনুমোদন দিই, সেগুলো যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়ন করা হয়। রাজউকে ঘুষ বা অর্থের বিনিময়ে কোনো অনুমোদন দেওয়া হয় না। ভবনের নকশা করে আনে বাড়ির মালিকেরাই — সেক্ষেত্রে তারা নিয়ম না মানলে তার দায়ভারও তাদের ওপরই বর্তায়।”
তিনি আরও বলেন, বর্তমানে সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস—প্রতিটি প্রতিষ্ঠান আলাদাভাবে কাজ করার ফলে নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। জরুরি সেবা ও দুর্যোগ মোকাবিলায় এই বিচ্ছিন্নতা বড় বাধা বলে মন্তব্য করেন তিনি।
ভূমিকম্পের ঝুঁকি বাড়ায় ভবন পরিদর্শন আরও জোরদার করার পাশাপাশি, জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাজউক চেয়ারম্যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)