ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে হাসপাতাল জানাল যে তথ্য
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক জটিলতা দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে চলমান নানান স্বাস্থ্য সমস্যার অবনতি হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে আনা হয়।
হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো একসাথে জটিল আকার ধারণ করেছে। বিশেষ করে তার চেস্টে গুরুতর ইনফেকশন ধরা পড়েছে। আগে থেকেই তার হার্টে পার্মানেন্ট পেসমেকার, রিং স্থাপন এবং মাইটেরোস্টেনোসিস জটিলতা রয়েছে। এসব সমস্যার সঙ্গে নতুন করে ফুসফুসের সংক্রমণ যোগ হওয়ায় তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। ফলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হন চিকিৎকরা।তিনি জানান, হাসপাতালে নেওয়ার পরপরই প্রয়োজনীয় সব জরুরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এদিকে, খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকতে পারেন—এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, পরীক্ষার ফলাফল ও চিকিৎসার প্রতি তার সাড়া দেওয়ার ওপর নির্ভর করবে তিনি কতদিন হাসপাতালে থাকবেন। আপাতত তাকে বিশেষ নজরদারির কেবিনে রাখা হয়েছে এবং মেডিকেল বোর্ড তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
চিকিৎসকরা মনে করছেন, হার্ট ও ফুসফুসের জটিলতার সমন্বিত প্রভাবের কারণে তার অবস্থার প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ঠিক করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)