ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৭২ ঘণ্টার মধ্যে আবারও ভূমিকম্প হওয়া নিয়ে নতুন খবর
সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক বাড়লেও বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। প্রতিষ্ঠানটির পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানান, মূল ভূমিকম্পের পর যে ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছে, সেগুলো স্বাভাবিক ‘আফটার শক’। প্রধান কম্পনের পরপরই ৭২ ঘণ্টা পর্যন্ত এসব ক্ষুদ্র কম্পন হওয়া ভূমিকম্পবিজ্ঞানের স্বাভাবিক নিয়ম। তাই বড় ধরনের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
তিনি বলেন, কয়েক দিন আগে যে কম্পনটি অনুভূত হয়েছে, সেটিকেই মূল ভূমিকম্প বা মেইন শক হিসেবে গণ্য করা হচ্ছে। বড় ভূমিকম্পের আগে সাধারণত প্রি-শক এবং পরে আফটার শক দেখা দেয়। গতদিন যে টানা ছোট কম্পনগুলো অনুভূত হয়েছে, সেগুলো সেই আফটার শকের অংশ। এতে আতঙ্ক সৃষ্টি করার কোনো যৌক্তিকতা নেই এবং যে কোনো সময় এ ধরনের কম্পন থেমেও যেতে পারে।
নরসিংদী, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় টানা কম্পনের পর কিছু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দুই ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প হবে’—এমন গুজব ছড়িয়ে পড়ে। এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে বিএমডি পরিচালক জানান, ভূমিকম্পের সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়ার কোনো বৈজ্ঞানিক ব্যবস্থা নেই। তাই এই ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণই নিরাপদ।
তিনি আরও বলেন, বাংলাদেশ তিনটি সক্রিয় টেকটোনিক প্লেট—ইউরেশিয়ান প্লেট, ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলে অবস্থান করায় ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক বেশি। সাম্প্রতিক কম্পনগুলো সরাসরি প্রধান প্লেট সীমান্তে না হলেও সম্ভবত মূল ফল্ট লাইনের কোনো উপ-ফল্ট থেকে উৎপন্ন হয়েছে। তবে ইতোমধ্যেই ৫.৭ মাত্রার কম্পন দেশের ভূখণ্ড শোষণ করতে পারায় ৩ বা ৪ মাত্রার কম্পন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
শেষে তিনি জনগণকে সচেতন থাকার পাশাপাশি অযাচিত গুজব এড়িয়ে চলার আহ্বান জানান। তার মতে, আফটার শক সাধারণত তিন দিনের মধ্যেই থেমে যায় এবং এসব ক্ষুদ্র কম্পনে ভীত হওয়ার প্রয়োজন নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)