ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এবার দেশে ফিরতেই হবে শেখ হাসিনা,কে : অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্ত

২০২৫ নভেম্বর ২০ ১৭:৩৯:৪৩

এবার দেশে ফিরতেই হবে শেখ হাসিনা,কে : অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্ত

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য নতুন কৌশল গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এমন তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন,“সরকার দুজনকে দেশে ফেরাতে সব ধরনের আন্তর্জাতিক আইনি পথ বিবেচনা করছে। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) যাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।”

তিনি আরও জানান, ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়ে নোট পাঠানো হচ্ছে।তার ভাষায়,“বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণে ভারতের উচিত দণ্ডিতদের প্রত্যার্পণে সহযোগিতা করা।”

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত