ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর ; লম্বা ছুটির তালিকা প্রকাশ
বাংলাদেশের ব্যাংকিং খাতে ২০২৬ সালের সরকারি ছুটির নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক মোট ২৮ দিন বন্ধ থাকবে—যা আগের যেকোনো বছরের তুলনায় বেশি। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন এ ছুটির তালিকাটি অনুমোদন করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (MD) ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের ভিত্তিতেই ২০২৬ সালের ব্যাংক ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।২০২৪ সালে ব্যাংকের ছুটি ছিল ২৪ দিন, ২০২৫ সালে ২৭ দিন, আর নতুন বছরে তা বেড়ে দাঁড়াল ২৮ দিনে।
নতুন তালিকা অনুযায়ী ২০২৬ সালের প্রথম ব্যাংক ছুটি হবে ৪ ফেব্রুয়ারি, পবিত্র শবেবরাত উপলক্ষে। একই মাসে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র শবে কদরের ছুটি পড়েছে ১৭ মার্চ।
এরপর জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ১৯–২৩ মার্চ পর্যন্ত ব্যাংকগুলো বন্ধ থাকবে। পাঁচ দিনের এই ছুটির মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটিও যুক্ত আছে।স্বাধীনতা দিবস ২৬ মার্চ, চৈত্রসংক্রান্তি ১৩ এপ্রিল (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার জন্য), বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, মে দিবস এবং বুদ্ধপূর্ণিমা ১ মে তারিখে ব্যাংক বন্ধ থাকবে।
ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক ছুটি থাকবে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত—এ ক্ষেত্রেও দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।এর পরে আশুরা ২৬ জুন, ব্যাংক হলিডে ১ জুলাই, জুলাই গণ-অভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর, এবং দুর্গাপূজা ২০–২১ অক্টোবর ছুটি থাকবে।
বছরের শেষ দিকে বিজয় দিবস ১৬ ডিসেম্বর, বড়দিন ২৫ ডিসেম্বর, আর ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
| তারিখ | দিন | ছুটির নাম |
|---|---|---|
| ৪ ফেব্রুয়ারি | বুধবার | শবেবরাত |
| ২১ ফেব্রুয়ারি | শনিবার | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
| ১৭ মার্চ | সোমবার | শবে কদর |
| ১৯–২৩ মার্চ | বুধ–রবিবার | জুমাতুল বিদা ও ঈদুল ফিতর |
| ২৬ মার্চ | বুধবার | স্বাধীনতা ও জাতীয় দিবস |
| ১৩ এপ্রিল | রবিবার | চৈত্রসংক্রান্তি (৩ জেলা) |
| ১৪ এপ্রিল | সোমবার | বাংলা নববর্ষ |
| ১ মে | বৃহস্পতিবার | মে দিবস ও বুদ্ধপূর্ণিমা |
| ২৬–৩১ মে | সোম–শনিবার | ঈদুল আজহা |
| ২৬ জুন | বৃহস্পতিবার | আশুরা |
| ১ জুলাই | মঙ্গলবার | ব্যাংক হলিডে |
| ৫ আগস্ট | মঙ্গলবার | জুলাই গণ-অভ্যুত্থান |
| ২৬ আগস্ট | মঙ্গলবার | ঈদে মিলাদুন্নবী (সা.) |
| ৪ সেপ্টেম্বর | বৃহস্পতিবার | জন্মাষ্টমী |
| ২০–২১ অক্টোবর | সোম–মঙ্গলবার | দুর্গাপূজা |
| ১৬ ডিসেম্বর | মঙ্গলবার | বিজয় দিবস |
| ২৫ ডিসেম্বর | বৃহস্পতিবার | বড়দিন |
| ৩১ ডিসেম্বর | বুধবার | ব্যাংক হলিডে |
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)