ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
একবিংশ শতাব্দীর জটিল ও বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের সক্ষমতা আরও বাড়াতে হবে, যাতে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় সব ধরনের পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে সামাল দেওয়া যায়।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ কর্নেল নকীব হলে অনুষ্ঠিত ‘২০তম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে সেনাপ্রধান রেজিমেন্টের দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ইতিহাস, দেশমাতৃকার সেবায় তাদের বিস্তৃত অবদান এবং বিভিন্ন জাতীয় সংকটে অবদান রাখার বিষয়গুলোর প্রশংসা করেন। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তি, নতুন কৌশল এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থার ওপর আরও গুরুত্ব দিতে হবে।
সম্মেলনে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে অপারেশনাল কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। সেনাপ্রধান বলেন, রেজিমেন্টের সদস্যদের মানসিক, শারীরিক ও প্রযুক্তিগত সব দিক থেকেই আরও শক্তিশালী হতে হবে যাতে জাতীয় নিরাপত্তার প্রতিটি চ্যালেঞ্জে সেনাবাহিনী সফলভাবে সাড়া দিতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা; রাজশাহী স্টেশনের অফিসাররা; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)