ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী সেনা কর্মকর্তা সেজে প্রেমের ফাঁদ, অত:পর যা করলেন নাজমুল

২০২৫ নভেম্বর ১৩ ০৯:০৫:০৫

নারী সেনা কর্মকর্তা সেজে প্রেমের ফাঁদ, অত:পর যা করলেন নাজমুল

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল—এভাবেই প্রতারণার ভয়াবহ জাল বিস্তার করেছিলেন রংপুরের ২৪ বছর বয়সী যুবক নাজমুল হাসান জিম। অনলাইনে কখনো নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা, কখনো নৌবাহিনীর সদস্য পরিচয় দিতেন তিনি। মেকআপ করে নারী সেজে কোমল কণ্ঠে ভিডিও কলে কথা বলে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক। সম্পর্ক গড়ার পর শুরু হতো টাকা হাতিয়ে নেওয়ার চক্র।

দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত র‍্যাবের হাতে ধরা পড়েছেন তিনি।র‍্যাব-১৩ জানিয়েছে, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রাম থেকে প্রতারণা মামলার প্রধান আসামি নাজমুল হাসান জিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম, ৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ৬টি মোবাইল ফোন, নারীদের পরচুলা ও মেকআপ সেট উদ্ধার করা হয়।

প্রেমের ফাঁদে পড়ে সর্বস্বান্ত

ভুক্তভোগী হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রফিকুল ইসলাম মামলা দায়ের করেন।এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রতারক নাজমুল ও তার সহযোগীরা নিজেদের সেনা সদস্য পরিচয় দিয়ে রফিকুলের সঙ্গে যোগাযোগ করেন।তারা রাজশাহীতে ১০ কাঠা জমি কেনার প্রস্তাব দেন এবং দাবি করেন, জমির অংশীদারদের একজন নারী সেনা সদস্য, যার কিছু টাকা বাকি আছে। সেই টাকা শোধের অজুহাতে তারা রফিকুলের কাছ থেকে মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরে নানা অজুহাতে সময়ক্ষেপণ ও অতিরিক্ত টাকা দাবি করতে থাকলে রফিকুলের সন্দেহ হয় এবং তিনি প্রতারণার বিষয়টি টের পান।

র‍্যাবের বক্তব্য

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন—

“আসামি নাজমুল হাসান জিম বিভিন্ন সময়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করত। কখনো নারীর বেশে ভিডিও কলে কথা বলে ভুক্তভোগীদের ফাঁদে ফেলত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে।”

তিনি আরও জানান, আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এমন প্রতারণা চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত