ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের জন্য অনেক বড় সুখবর

২০২৫ নভেম্বর ০৮ ১৯:২৩:৫৮

সরকারি চাকরিজীবীদের জন্য অনেক বড় সুখবর

চলতি বছরের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিনের ছুটি পড়েছে। এর পরের দিন শুক্রবার ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা তিন দিন ছুটি ভোগ করবেন।

ছুটির ক্যালেন্ডারে যা আছে

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছরের বাকি সময়ের মধ্যে আরও দুটি সাধারণ ছুটি রয়েছে। তবে নভেম্বরে কোনো সরকারি ছুটি নেই।ডিসেম্বর মাসে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ছুটি —

১️, ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবস২️ , ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিন

এর মধ্যে বড়দিনের ছুটি শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলিত হওয়ায় তৈরি হয়েছে টানা তিন দিনের ছুটি।

আগামী বছরের ছুটির হিসাব

এদিকে ২০২৬ সালের ছুটির তালিকাও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। নতুন ছুটির ক্যালেন্ডারে মোট ২৮ দিন ছুটি থাকছে, যার মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে কার্যকর সরকারি ছুটি হবে ১৯ দিন।

সরকারি দপ্তর ছাড়াও বেসরকারি অফিস ও ব্যাংক কর্মীদের অনেক প্রতিষ্ঠানেও এই ছুটি পালিত হবে বলে জানা গেছে।

চাকরিজীবীদের উচ্ছ্বাস

বছরের শেষদিকে টানা ছুটি থাকায় অনেকেই দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে কক্সবাজার, সিলেট ও কাপ্তাইয়ে রিসোর্ট বুকিং ইতোমধ্যে বেড়ে গেছে বলে জানিয়েছে ভ্রমণ সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত