ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কথা রাখলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামণিপাড়া ও কারিগরপাড়ার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের অবসান ঘটেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উদ্যোগে। সেনাবাহিনীর বাস্তবায়নে সৌরবিদ্যুৎচালিত টেকসই পানি প্রকল্প চালুর ফলে এখন ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
গত ২৯ মার্চ রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনের সময় সেনাপ্রধান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ে তাদের পানির সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে সৌরবিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পটির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শুধু নিরাপত্তাই নয়, জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। সেনাপ্রধানের নির্দেশেই এই বিশুদ্ধ পানির ব্যবস্থা করা সম্ভব হয়েছে।”
দীর্ঘদিন ধরে কারিগরপাড়া ও রেজামণিপাড়ার প্রায় ১২০টি পরিবার কূপ ও ঝিরি থেকে পানি সংগ্রহ করত। নতুন প্রকল্পের ফলে এখন ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছেন তারা। স্থানীয়রা সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“আগে ঝিরি থেকে পানি এনে খেতে হতো, এখন ঘরেই বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে।”
উল্লেখ্য, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কর্মজীবনের শুরুতেই রেজামণিপাড়া আর্মি ক্যাম্পে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)