ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা কবে, জানালেন শফিকুর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অচিরেই দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“আমরা প্রায় এক বছর আগে থেকেই আঞ্চলিকভাবে প্রার্থী তালিকা প্রস্তুত করেছি। ইনশা-আল্লাহ, যথাসময়ে কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন,
“আমরা একা নির্বাচনে যাচ্ছি না। দেশ ও জাতির স্বার্থে আরও অনেক রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে অংশগ্রহণের প্রস্তুতি চলছে। তাই সব বিষয় বিবেচনা করেই প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।”
জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে শফিকুর রহমান বলেন,
“আমি ব্যক্তিগতভাবে এই পদে আসিনি। সহকর্মীরা আমার ওপর একটি বড় দায়িত্ব দিয়েছেন। দেশ ও দ্বীনের কল্যাণে যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি—সবার দোয়া চাই।”
এ সময় তিনি প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন সময়সীমা ১৫ দিন বাড়ানোর দাবি জানান এবং বলেন,
“দেশে বসবাস না করলেও প্রবাসীরা দেশের অর্থনীতির বড় অংশীদার। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সময়সীমা বাড়ানোর আহ্বান জানাই।”
রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন,
“দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু মতবিরোধ নয়—আমরা আলোচনায় বসতে প্রস্তুত।”
জানা গেছে, গত ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান শফিকুর রহমান। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)