ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লার ১১টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২০২৫ নভেম্বর ০৩ ২১:৩১:৩২

কুমিল্লার ১১টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা জেলার ১১টি আসনের মধ্যে ৯টিতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, যেসব আসনে প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি, সেগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, শরিক দলগুলোর জন্য কিছু আসন সংরক্ষিত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

ঘোষিত প্রার্থীদের তালিকা নিম্নরূপঃ

আসন নম্বর ও এলাকাবিএনপি প্রার্থী
কুমিল্লা-১ (দাউদকান্দি–তিতাস) ড. খন্দকার মোশাররফ হোসেন
কুমিল্লা-২ (হোমনা–মেঘনা) ঘোষণা হয়নি
কুমিল্লা-৩ (মুরাদনগর) আলহাজ্ব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) ইঞ্জিনিয়ার নজরুল আহসান মুন্সী
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) হাজী জসিম উদ্দিন
কুমিল্লা-৬ (সদর) মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-৭ (চান্দিনা) ঘোষণা হয়নি
কুমিল্লা-৮ (বরুড়া) জাকারিয়া তাহের সুমন
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) মো. আবুল কালাম
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আবদুল গফুর ভুইয়া
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) কামরুল হুদা

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত