ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
খালেদা জিয়া, তারেক রহমান ও ফখরুল ইসলাম, দেখেনিন কে কোন আসন থেকে নির্বাচন করবেন
আগামী জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ ইতিমধ্যেই রাজনীতির অঙ্গনে ছড়িয়ে পড়েছে। বিএনপি তাদের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে, যা রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে। এ তালিকায় রয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি নির্বাচনী আসনে লড়ার ঘোষণা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি আসনে অংশগ্রহণের খবর।
প্রধান খবর:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (৩ নভেম্বর) ২৩৭টি নির্বাচনী আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে লড়বেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন ঠাকুরগাঁও-১ আসনে।
প্রার্থী ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে এবং কিছু আসন শরিকদের জন্য রাখা হবে।
প্রার্থী ঘোষণার আগে সকাল ১২টা ৩০ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ। এছাড়া সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের শুরুর দিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)