ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পে স্কেল বাস্তবায়নের তারিখ ঘোষণা, নতুন চাপ পড়বে দেশের অর্থনীতিতে

২০২৫ নভেম্বর ০২ ২১:৫৩:৪৯

পে স্কেল বাস্তবায়নের তারিখ ঘোষণা, নতুন চাপ পড়বে দেশের অর্থনীতিতে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রণীত এই নতুন স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের বেতন ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। নতুন পে-স্কেলের ফলে শুধু সরকারি ব্যয় বৃদ্ধি হবে না, কর্মকর্তা-কর্মচারীদের আয়ও আগের তুলনায় বাড়বে। অর্থ বিভাগের সাম্প্রতিক মত অনুযায়ী, নতুন কাঠামো চালু হলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক নতুন স্কেলের আওতায় পড়বেন। মোট প্রভাবিত পরিবার ২২ লাখে দাঁড়াবে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বেতন বৃদ্ধির সঙ্গে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যুক্ত হলে দেশের চার কোটি পরিবারের ওপর অর্থনৈতিক চাপ পড়তে পারে। নতুন পে-স্কেল কার্যকর হলে প্রায় ২২ লাখ কর্মকর্তা-কর্মচারী আয়করপ্রণালীতে অন্তর্ভুক্ত হবেন এবং সরকারি বাসার ভাড়া বাড়ানোর ফলে সরকারের রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে।

অর্থনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে ভালো নয়। বেসরকারি খাতের বেতন বৃদ্ধি কার্যকর না হওয়ায় সামাজিক বৈষম্য আরও গভীর হতে পারে। নতুন পে-স্কেলের ফলে সরকারি খাতে কর্মরতদের আয় বৃদ্ধি পাবে, কিন্তু মূল্যস্ফীতি ও নতুন কর প্রণালীর কারণে সাধারণ জনগণকে কিছুটা চাপ মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তী সরকার গ্যাজেটের মাধ্যমে জানুয়ারিতে নতুন স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেবে, যাতে পরবর্তী নির্বাচিত সরকারের আগেই এটি কার্যকর হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত