ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আবারও বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে। নতুন দাম রোববার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের পাশাপাশি ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে কিছু পরিবর্তন হতে পারে।
চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম ৭৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫০ বার দাম বৃদ্ধি পেয়েছে, আর কমেছে ২৩ বার। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বৃদ্ধি পেয়েছিল।
অপরদিকে, দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার এক ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।
| ধরন | প্রতি ভরি দাম (৳) | গত সমন্বয় (৩০/১০/২০২৫) |
|---|---|---|
| ২২ ক্যারেট স্বর্ণ | ২,০১,৭৭৬ | ২,০০,৯৬ |
| ২১ ক্যারেট স্বর্ণ | ১,৯২,৫৯৬ | ১,৯০,৯৯৮ |
| ১৮ ক্যারেট স্বর্ণ | ১,৬৫,০৮১ | ১,৬৩,৭১৬ |
| সনাতন পদ্ধতি স্বর্ণ | ১,৩৭,১৮০ | ১,৩৬,০১৪ |
| ২২ ক্যারেট রুপা | ৪,২৪৬ | ৪,২৪৬ |
| ২১ ক্যারেট রুপা | ৪,০৪৭ | ৪,০৪৭ |
| ১৮ ক্যারেট রুপা | ৩,৪৭৬ | ৩,৪৭৬ |
| সনাতন পদ্ধতি রুপা | ২,৬০১ | ২,৬০১ |
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)