ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পে স্কেল ঘোষণা কবে? যা বলছে কমিশন

২০২৫ নভেম্বর ০১ ২১:০৮:৪২

পে স্কেল ঘোষণা কবে? যা বলছে কমিশন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো ঘোষণার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। পে কমিশনের সদস্যরা ইতিমধ্যে সংশ্লিষ্ট সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় কার্যক্রম শেষ করেছেন। তবে ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি, যদিও কমিশন সূত্র জানিয়েছে—প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে এবং ডিসেম্বরের মধ্যেই বড় কোনো ঘোষণা আসতে পারে।

কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, অনলাইনে দুই হাজারেরও বেশি সংগঠন নতুন পে স্কেল সংক্রান্ত তাদের মতামত দিয়েছে। সেই মতামত যাচাই-বাছাই করে প্রায় তিনশো সংগঠনের সঙ্গে সরাসরি আলোচনা করেছে কমিশন। সর্বশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর)। এখন সব তথ্য একত্র করে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন শুরু হয়েছে।

পে কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার বলেন,

“মতামত গ্রহণের কাজ শেষ হয়েছে ১৫ অক্টোবর, আর সমিতিগুলোর সঙ্গে আলোচনা শেষ হয়েছে ৩০ অক্টোবর। এখন আমরা চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ করছি।”

সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। কারণ কমিশন গঠনের সময়ই ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

কমিশনের সদস্যদের ভাষায়, এই নতুন পে স্কেলের মূল লক্ষ্য হলো বেতন বৈষম্য কমানো ও গ্রেড কাঠামো পুনর্বিন্যাস করা। তারা জানান, “গ্রেড সংখ্যা কমানো হবে, যাতে নিম্ন ও উচ্চ পদে বেতনের ব্যবধান কমে আসে। তবে ঠিক কতটি গ্রেড থাকবে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কী হবে—তা জানা যাবে সুপারিশ চূড়ান্ত হলে।”

সব মিলিয়ে বলা যায়, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ঘোষণার দিন আর বেশি দূরে নয়। কমিশন দ্রুত কাজ শেষ করে শিগগিরই সুপারিশপত্র অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত