ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দেশে ফিরতে চান শেখ হাসিনা, তবে বেঁধে দিয়েছেন শর্ত

২০২৫ অক্টোবর ২৯ ২৩:৪১:৪২

দেশে ফিরতে চান শেখ হাসিনা, তবে বেঁধে দিয়েছেন শর্ত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান, তবে দিয়েছেন একটি স্পষ্ট শর্ত — দেশে ‘বৈধ সরকার’ প্রতিষ্ঠিত হলেই তিনি ফিরবেন। বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সেই অভ্যুত্থানের সময় সহিংসতা, নিখোঁজ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে।

রয়টার্সকে দেওয়া ইমেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, “আমি অবশ্যই বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু কেবল বৈধ সরকার প্রতিষ্ঠিত হলে। দেশে প্রকৃত আইন-শৃঙ্খলা বজায় থাকলেই আমি ফিরব।”

বর্তমানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। শেখ হাসিনা আরও জানান, তিনি বা তার পরিবারের কেউ ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্বে না-ও থাকতে পারেন।

অন্যদিকে, লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্ট–কে দেওয়া এক আলাদা সাক্ষাৎকারে শেখ হাসিনা গত বছরের গণ-অভ্যুত্থানের সময় নিহতদের জন্য কোনো প্রকার ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ভারতের কাছে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। তবে ভারত সরকার এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

এদিকে আদালত শেখ হাসিনাকে হাজির করার নির্দেশ দিয়েছে এবং গণমাধ্যমে তার বিরুদ্ধে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। বিভিন্ন রাজনৈতিক দলও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত